সময়ের ঝড় আমার ওপরে বয়ে যায়।
আরো শক্তিশালী বানিয়ে আমাকে
সমস্ত অন্ধকার থেকে নিষ্কৃত করে দেয়।
সমস্ত দুঃখ, সমস্ত প্রেম থেকে মুক্ত
আমার হৃদয় তমোশক্তির স্তুপে লুপ্তপ্রায়।
আমি নির্জন গোপন পথে হেঁটে চলি
কোটি কোটি দূষিত মানুষের ভিড়ে
নিজেকে বারবার আবিষ্কারের জন্য।
